https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদনের জন্য শুধু প্লান্ট করেছে, কিন্তু সেগুলো কীভাবে পরিচালিত হবে, তার কোনো পরিকল্পনা করেনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎ খাতে কার্যকর কোনো কাজ করেনি। গ্যাস তৈরির একটি মেশিন নষ্ট হলেও তা মেরামত করা হয়নি। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে এবং রাষ্ট্র নির্মাণ করতে সময় দিতে হবে। একই সঙ্গে সারের সংকট সমাধানে প্রতিটি ইউনিয়নে সার সরবরাহের ব্যবস্থা করা হবে। চলতি মাস থেকেই সার ও টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে, যাতে আগের কোনো গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিতে না পারে।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।