ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

ছবি: -সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। তবে ম্যাচের আগে প্রতিপক্ষকে স্পষ্টভাবেই ফেভারিট হিসেবে দেখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুব বেশি দেখছেন না ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন।

যদিও পরিসংখ্যান নরওয়ের পক্ষেই কথা বলে। দুই দলের আগের চার দেখায় ব্রাজিল একবারও জিততে পারেনি। তবু ইতিহাসের চেয়ে বর্তমান বাস্তবতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন হালান্ড।

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে হালান্ড সংক্ষিপ্ত জবাব দেন, “সম্ভাবনা খুবই কম।”

এর আগে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, “শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটাই বাস্তবতা।”

আইভরি কোস্টকে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর ডালাস স্টেডিয়ামে উচ্ছ্বাসে মেতে ওঠেন নরওয়ের সমর্থকরা। ম্যাচ শেষে খেলোয়াড়রাও তাদের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদযাপনে অংশ নেন। মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে প্রতীকী বৈঠা বাইবার ভঙ্গিতে জয় উদযাপন করেন তারা।

দেশের মানুষের সমর্থনের কথা তুলে ধরে হালান্ড বলেন, “নরওয়ের মানুষ এখন দারুণ উচ্ছ্বসিত। জাতীয় দলকে ঘিরে পুরো দেশের এই ঐক্য আমাদের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলে।”

তবে সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ—সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

হালান্ড বলেন, “এখন আমরা শেষ ষোলোতে। এখান থেকে প্রতিটি দলই শক্তিশালী। সামনে এগোনো মোটেও সহজ হবে না। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং সেই প্রস্তুতি ধরে রাখার চেষ্টা করছি।”

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ গোল করেছেন হালান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে নরওয়ে। সর্বশেষ ১৯৯৮ সালের আসরে খেলেছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা—ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031